বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ হে অতীত!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি পাড় ভাঙ্গা এক প্লাবনে সিক্ত নদী
ভাঙ্গা গড়ার জীবন গল্প সবাই জানতো যদি,
সব হারানো একলা চলা আমি এক পথিক
জানি না আমি যাচ্ছি কোথা, গন্তব্য নাই সঠিক !

বাড়ীর কাছে ছিলো আমার মধুমতী নদী
নদীর থেকে নির্মল হাওয়া বইতো নিরবধি!
দুই পাড়েতে স্নান করতো, শত ললনা
সিক্ত বসন ফিরতো ঘরে, করতো ছলনা!

পথের পাশে থাকতো বসে অনেক যুবক ছেলে
উঁচুনিচু গিরিখাত দেখতে নানা ছলে —
এক ললনা ফিরতো ঘরে খালি কলসি নিয়া
কলসির ভিতর রাখা চিঠি আমায় যেতো দিয়া!

সব সখিরা হাসতো মিটমিট, কাটতো ভেঙচি জীবে
চিঠি দেয়া-নেয়া দেখে ইঙ্গিত করতো, বিয়ে হচ্ছে কবে?

নদীর জলে ইলিশ ধরতো চোঙা জালে বাঁধ
এপার থেকে ওপার ফেলতো জেলে, ইলিশ ধরা ফাঁদ,
বাবা-র থেকে টাকা নিতো জলকার রুস্তম মোল্লা
বিনা পয়সায় পাওয়া ইলিশ, রোজ খেতাম কল্লা!

পানশি নৌকায় পাড়া পাড় স্রোতস্বিনী নদী
পাল তোলা শত নৌকা চলতো নিরবধি !
প্রতি বছর দুই-চারটা নৌকা ডুবি হতো
কান্না কাটি আহাজারি, চোখে দেখছি কত!

গ্রাম ছেড়ে শহরেতে আসতে হলো চলে
আসার সময় চোখ মুছায়ে আসলাম তারে বলে!
নদীর জলে পূর্নিমার চাঁদ আজ-ও আছড়ে পড়ে
আজ-ও হয়তো জোছনা ছড়ায় সারা রাত্রি ভরে!

আজ সেই মধুমতী, দারুন শ্লথ গতি
হয়তো তেমন জোয়ার প্লাবনে, হয়না পাড়ের ক্ষতি!
ডোবে না আর কোন নৌকা জলের তেমন স্রোতে
জীবন আমার পালটে গেছে অর্থ আয়ের ব্রতে!

হয়তো ‘পারু’ যায় না আর মধুমতীর ঘাটে
নাতিপুতি পাকা-চুল, জায় নামাজের পাটে !
তসবিহ জপে সকাল বিকেল বেহেশতে যাওয়ার লোভে
কেঁদে ছিলো বিয়ের দিন আমার উপর ক্ষোভে !

কত রাধা বৃন্দা গোপী থাকতো পথ চেয়ে
ডাকতো আমায় কৃষ্ণ মাধব শ্যাম গোপাল কয়ে!
হলো না আর গায়ে ফেরা গায়ের মেয়ের লোভে
তাই তো পারু কেঁদেছিল আমার উপর ক্ষোভে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102