রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ‘সেভেন সীডস-ইউকে’র উদ্যোগে এবং শেখ ইদ্রিস মিয়া ও শেখ এনায়েত হাসানের অর্থায়নে (১৭ জানুয়ারী শনিবার) এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে মোট ৩৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য শনাক্ত করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ২৯৭ জনকে ওষুধ এবং ১৮৫ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।

সিলেটের ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল এই সেবা পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং সামনে আরও কিছু সেবাধর্মী কাজ সম্পন্ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102