মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

আন্ধা কানুন!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

 

 

 

 

 

মোঃ রহমত আলী   

 

অপরাধী এখনও বুক ফুলিয়েই চলছে ;

কারণ কানুন অন্ধ.. আইন আছে ঠিকই..

তবে আইনের সঠিক প্রয়োগ মোটেও নেই!

বিচারপ্রার্থী দিনের পর দিন হয়রান হচ্ছে।

ন্যায়বিচার পাওয়া এখানে ঘোড়ার ডিম কিংবা

সোনার হরিণ সমতুল্য যেন অসাধ্য আজ।

তাই হাজারো অন্যায়-অত্যাচার করেও

নির্বিঘ্নে বিচারহীন পার পেয়ে যায় নরপিশাচ

খুনি অপরাধী ইবলিশ শয়তানের দল।

 

রক্ষকও ভক্ষক বটে.. বিচার পাবো কোথায়?

তবে কোথায় যাবো আর আমরা সাধারণ?

আইন বলে.. নিজের গতিতেই চলে.. তাহলে

যে আইন-কে চালায়; তবে আসলে সে.. কে?

তাই প্রশ্ন আমার কানুন কি নিজে নিজেই চলে?

 

আদালতে ঘুরে ঘুরে জুতো জোড়া শেষ!

দেশে দেখি আর বুঝি নাই ইনসাফ নাই।

ন্যায়বিচার চেয়ে, পাইলাম অবিচার,

মিথ্যার তেজে, সত্যের ঠাঁই নাই, ঠাঁই নাই।

মশা আর মাছি ফেঁসে যায় আইনের জালে,

বেরিয়ে যায় অনায়াসে.. অজগর সাপ যে..

সত্যের জয় কই? এ কেমন বিচার-ব্যবস্থা?

দুর্নীতিগ্রস্ত আমলা, দেশের করুণ দুরবস্থা!

ন্যায়-আইনের শাসন করে না তো প্রশাসন।

 

লিখে লিখে ভুক্তভোগী তাই আমি বলি;

আঙুল উঁচিয়ে আকাশে.. এখানে নয়—

ওখানে— ন্যায়বিচার পাওয়া যেতে পারে,

তবে তা দেরি আছে.. কিন্তু এখানে ইনসাফ

মোটেও আশা করো না.. আর কবি।।

 

১৭.০১.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102