শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ- ইচ্ছের কান্না !

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

কলমেঃ- দেবিকা রানী হালদার।

ইচ্ছের হয় অকাল মৃত্যু যেচে
মা-বাবা আত্মীয়ের কাছে,
পড়তে চাইলাম বাংলা অথবা ইংরেজি সাহিত্য
পড়তে হলো নিরস রসায়ন এ্যানাটমি অগত্যা!
মা-বাবা জ্যাঠা খুঁড়ো সবাই হলেন খুশি
আমি ইচ্ছের টুটি চেপে আজও নয়ন জলে ভাসি!

হলাম একজন পেশাজীবি, আয় রোজগার
ভালো
সাহিত্য ছাড়া মানব হৃদয়ে কে-বা জ্বালে আলো?
ইচ্ছে ছিলো হবো মস্ত সাহিত্যিক কবি
সহস্র মানুষের হৃদয়ে আঁকবে আমার ছবি

ইচ্ছে ছিলো সান বাধা ঘাটে বসে দেখবো রাজহাস সাতার
রাজহংসীর আদর সোহাগ ছন্দ বাধবো কবিতার,
আজ পেট কেটে বাচ্চা বের করা এক কসাই
নার্স স্টাফদের প্রয়োজন হলে শাসাই!

ইচ্ছে ছিলো সাহিত্য লিখবো যমুনার কূলে বসি
কেমনে জোছনায় ঢেউখেলানো জলেস্রোতে, ঝিলমিলি করে শশী?
দেখাবো মাঝিরা নিয়ে দাড় পাল্লা নদীর বুক চিরে যায় চলে
হঠাৎ দু’হাতে বন্ধ করবে চোখ, সখা মোর সেথা আসবে না বলে!

আজ আমি ডাক্তার আপা, ছুরিকাঁচি সার্জন
প্রসূতির পেটকাটি সূচ সূতা হাতের কাছে না পেলে দেই গর্জন!
কবি হয়ে দেখার ইচ্ছে ছিলো পরন্ত বিকেলে গম ক্ষেতের দোল
গ্রামে ঘুরবো, শুনবো আদুল গায়ের হামা গুড়ি দেয়া শিশুর আধো আধো বোল!

হলো না, মা-বাবা মাসি পিসি হতে দিলো না
আমার হৃদয় কি চায় সে মতামতটা নিলো না!
কত মিনতি, ম্যাথ পদার্থ বিদ্যা ভালো লাগে না
রসায়ন বাইওলজিতে আমার জীবন মেলে না!

নারী আমি, স্বাধীনতা কোথায়, গলাধঃকরণ করলাম নিউটনের সূত্র
মুখে মাস্ক পড়ে প্যাথোলজি নামে ঘাটলাম মানুষের মলমূত্র!
নরম হৃদয় টা হয়ে গেলো পাথরের মত কঠিন
ইঞ্জিনিয়ার ডাক্তার না হলে পয়সা কোথায় আজকের দিন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102