বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

বিসমিল্লাহির রহমানির রহিম: গণভোট ও নৈতিক দৃষ্টিকোণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

লেখক: সাবিত রিজওয়ান

ভালো কিছু করার আগে বা কল্যাণমূলক কাজ শুরুর আগে মুসলিমরা বলে থাকেন ‘বিসমিল্লাহির রহমানির রহিম’। এটি শুধু আধ্যাত্মিক প্রার্থনা নয়; এটি নৈতিকতার প্রতীক, দায়িত্ববোধের দিকনির্দেশ এবং আল্লাহর সাহায্যের প্রার্থনা। চাইলে অন্য ধর্মের মানুষও নির্দ্বিধায় এটি উচ্চারণ করতে পারেন, কারণ এটি মানুষের নৈতিক মনোভাবকে সমর্থন করে।
২০২৬ সালে আয়োজিত হতে যাওয়া গণভোটে আমাদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার আহ্বান এসেছে। ‘হ্যাঁ’ হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সংবিধানকে সমর্থন করার প্রতীক। নতুন সংবিধান মানে সংস্কার ও উন্নয়ন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে, হ্যাঁ সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লেখা নেই। এমনকি জুলাই সনদের শুরুতে ও নেই।
প্রশ্ন ওঠে—কেন সংবিধানের সূচনাতে এটি রাখা হয়নি? পুরাতন সংবিধান বা ‘না’ সংবিধানে থাকলেও নতুন সংবিধানে কেন বাদ দেওয়া হলো? যারা সংবিধান রচনা করেছেন, তাঁদের বিবেকবুদ্ধি কি এ বিষয়ে ব্যর্থ হয়েছে? এই সিদ্ধান্ত অনেকের মনে আঘাত এনেছে।
আমাদের দাবি স্পষ্ট। গণভোটের আগে ‘হ্যাঁ’ সংবিধানের শুরুতেই ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ অন্তর্ভুক্ত হোক। এটি সংবিধানকে শুধু আইনি নয়, নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকেও সমর্থনযোগ্য করে তুলবে। সংবিধান কেবল আইন নয়, এটি দেশের মানুষকে ঐক্যবদ্ধ, ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতীকও।
ন্যায়, সততা ও দায়িত্ববোধের সঙ্গে মিল রেখে সংবিধান রচিত হওয়া এখন সময়ের দাবি। গণভোটের আগে এটি প্রতিফলিত হওয়াই নৈতিক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102