মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

জলঢাকায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষ নারী শ্রমিক নিহত, আহত ২

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬)। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং জলঢাকা মিলিয়ন গোল্ড কোম্পানির ইউনিট–১ এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানার শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা কর্মস্থলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সুমিত্রা রানীর মৃত্যু হয়।
এ সময় অটোরিকশায় থাকা আরও দুই নারী শ্রমিক—দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102