বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতাঃ বেঁচে-থাকা অসহ্য!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমার জীবন টা কাটলো অপূর্ণ অতৃপ্ত ভাবে
একটু একটু করে ছেড়ে দিলে হাত, বুঝলাম না কবে?
ভালোবাসা স্টার লিংক স্যাটালাইট নয়
আমার আকুতি তরঙ্গ তোমার কাছে পৌঁছাতে, পথেই হয় ক্ষয়!

সারাজীবন সাথে রাখবে কথা দিয়েছিলে
যাপিত জীবন চলার পথের গতি বদলে আগেই চলে গিয়েছিলে!
আমি এতই নির্বোধ মূর্খ, বুঝলাম না বদলিয়েছ পথ
তুমি যান্ত্রিক যানে দ্রুত চলে গেছ দূরে, ছেড়ে আমার হাত!

কত দেশ ঘুরলাম দুজন, কত হোটেল রেস্তোরাঁ সাগর সৈকত
আজ এই শিশির ভেঁজা রাতে স্মৃতি হাতরাই কিন্ত চাইছি কোন কৈফিয়ত!
ঝর্ণার মত পাহাড় চিরে, কাঁকড় নুড়ি ঠেলে, একা চলেছি
শুধু মনেহয়, হে ভবিতব্য, বিশ্বাসে কি বিষ গিলেছি!

আমি তোমাকে ছাড়া বেঁচে আছি, কিন্তু ভালোবাসি, আজও ভালোবাসি
কত শহর, দেশ, সুইমিং পুল একসাথে ঘুরেছি, হয়তো শুনে পাবে তোমার হাসি!
তুমি আমায় কেন সাগর সৈকতে, নির্জনে সেই জঙ্গলে মারলে না
না-কি প্রণয়ন অভিনয়ে ফাঁকফোকর রেখে হারলে না?

অপ্রাপ্তির দাহ, তুষের অনলে মত নিরবে দাহ্য
একবারে না মেরে তিলতিল করে মানসিক যন্ত্রণায় মারা, উহ্ অসহ্য!
মনে কি পড়ে বিমানের সিটে, কম্বল গায়ে খুনসুটি
বিমানবালা তোমার দুষ্টুমি দেখে, হেঁসে হয়েছিলো কুটিকুটি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102