বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

পাগলামি, স্মরণীয় থাকা ও বাঁচার কৌশল

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

সাবিত রিজওয়ান

আমি পাগলামি করি।
ওরা আমাকে পাগল ভাবে।
এই ভাবাটার মধ্যেই আমার এক ধরনের অদ্ভুত আনন্দ আছে। কারণ কজনই বা ভালো মানুষকে নিয়ে ভাবে? ভালো মানুষদের মানুষ সহজেই ভুলে যায়। কিন্তু যারা একটু পাগলামি করে, তারা অনেক দিন মনে থাকে।

ওরা আমাকে পাগল ভাবুক, সমস্যা নেই।
সত্যি বলতে, পাগলামি করাটা আমার কাছেও সবসময় ভালো লাগে না।
কিন্তু এই পাগলামির মধ্যেই আমি একটু হালকা হই।
ওরা নিজেদের গণ্যমান্য মনে করুক, তাতে আমার আপত্তি নেই।
আমি দেখেছি, গণ্যমান্যরা খুব বেশি দিন স্মরণীয় থাকে না।
আর আমি, যাদের কাছে পাগলামি করি, তাদের কাছেই রয়ে যাই স্মরণে।
এই স্মরণে থাকাটাই আমার কাছে এক ধরনের জয়।

যারা পাগলামি সহ্য করতে পারে না,
বা মানুষকে শুধু হিসাবের খাতায় মাপে,
তারা আসলে দুর্ভাগা।
কারণ কোনোদিন যদি তারাও এমন জায়গায় পৌঁছে যায়
যেখানে মন খুলে একটু উল্টোপাল্টা হওয়ার দরকার পড়ে,
তখন তারা ইনজয় করতে পারবে না।
তাদের পাগলামি হবে স্বাদহীন।

আমার পাগলামি যদি একজন মানুষও মনে রাখে,
তাতেই আমার এক ধরনের তৃপ্তি আছে।
এই পাগলামির ভেতর দিয়েই আমি অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি।
দুঃখ, হতাশা, নিজের ভেতরের চাপ।
সব ভুলে যাওয়া যায় না, জানি।
কিন্তু যতক্ষণ দুশ্চিন্তা কমে,
ততক্ষণ পাগলামি হয়তো আমাকে বাঁচিয়ে রাখে।

আয়ু বাড়ে কি না জানি না,
কিন্তু যারা সারাক্ষণ দুশ্চিন্তা করে,
তাদের অনেককেই আমি আগেই মরে যেতে দেখেছি,
ভেতর থেকে।

যারা দুঃখ শেয়ার করতে শেখেনি,
তারা চুপচাপ, ধীরে ধীরে,
তিলে তিলে মরে যায়।
এত সুন্দর জীবন, অথচ কী ভয়ংকর নীরব মৃত্যু।

আমি তাই পাগলামি করি।
কারণ এই পাগলামিই আমাকে বাঁচিয়ে রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102