শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের তালা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে শুরু হয়ে শান্তিনগর বাজার অতিক্রম করে বউয়ের বাজার পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগে ব্যারিস্টার আনোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল আলী আহমেদ, মেজর আশফাক শামি, যুক্তরাজ্য প্রবাসী ও শিল্পপতি এম. এ. কাহার, আবিবুল বারী আয়হান, এম. এ. কয়েস, শাহিন মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ ব্যারিস্টার আনোয়ার হোসেনের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। ভোটাররা বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতো সৎ, শিক্ষিত ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। তাঁরা আরও বলেন, “আমরা আপনার সঙ্গে আছি, আপনি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যান—আপনার বিজয় হবে ইনশাল্লাহ।

গণসংযোগকালে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102