মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণা শুরু

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

 

আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম):

জুলাই আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শহিদ ইচমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রা শুরু করেছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২৬ জানুয়ারী,সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে গিয়ে ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবশক্তি কেন্দ্রীয় আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম,  চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের  হাসান আরিফ লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ইশমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা শহিদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচন পদযাত্রা শুরু করলাম। গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হওয়ার মাধ্যমে তাঁদের (জুলাই শহীদদের) আকাঙ্ক্ষিত যে সংস্কার, সেটির বাস্তবায়ন সম্ভব হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102