মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

নীলফামারীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর সদর উপজেলার টুপামারি ইউনিয়নে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
নীলফামারী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুল দিয়ে নতুন দলে যোগদানের ঘোষণা দেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
যোগদানকারী নেতাদের একজন শহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দায়িত্বে ছিলেন। তবে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও ভোটসংক্রান্ত অবস্থানের সঙ্গে একমত হতে না পেরে তারা বিএনপি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। জামায়াতের আদর্শ ও বর্তমান রাজনৈতিক কর্মসূচিতে আস্থা রেখেই এই যোগদান বলে তিনি উল্লেখ করেন।
নবাগত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা ও কর্মকাণ্ড তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
এ সময় আল ফারুক আব্দুল লতিফ বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে দেশপ্রেমিক মানুষের ঐক্য জরুরি। নতুন নেতাকর্মীদের অন্তর্ভুক্তিতে টুপামারি ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102