
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে মো.শাহানূর ইসলাম শাহিন ও সদস্য সচিব করা হয়েছে ডা: মো. সাদ্দাম হোসেনকে।
মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক এ্যাড.আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো.গালিবুর রহমানের স্বাক্ষরিত ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন। এই কমিটি আগামী ৬ মাস সিংগাইর উপজেলায় দায়িত্ব পালন করবে বলে সূত্রে জানা গেছে।
নবাগত কমিটির আহবায়ক মো. শাহানূর ইসলাম শাহিন জানান, সততা ও নিষ্ঠার সহিত আমি আগামী ৬ মাস দায়িত্ব পালনে বদ্ধপরিকর। এসময় তিনি সকলে প্রতি সহযোগীতা ও দোয়া কামনা করেন।