
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাঁড়ি পাল্লার সর্মথনে রশিদের পাড়া ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২৭ জানুয়ারি, মঙ্গলবার, রাত ৮ টায় রশিদের পাড়া ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইউনিয়ন জামায়াত ইসলামির সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন ও কর্ম পরিষদ সদস্য ও নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন।
যুব বিভাগের দায়িত্বশীল আরিফ উল্লাহ’র সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সভাপতি মাষ্টার মোহাম্মদ ফারুক, মাওলানা আহমদ হোসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ফরহাদুল ইসলাম ও জাহেদ হোসাইন। এছাড়াও উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা সৎ, ন্যায়বান ও মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে দাঁড়ি পাল্লায় ভোট দিতে সবাইকে আহবান জানান এবং জুলাই সনদ বাস্তবায়ন করার স্বার্থে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানান।