
এনসিসি ব্যাংক এর খুলনা শাখা কর্তৃক ২০২৫ সালে বিজয় দিবস উপলক্ষে গতো ২৬শে ডিসেম্বর
অনুষ্ঠিত হয়েছিলো সেই প্রতিযোগিতার ফলাফল ২৮ জানুয়ারি বিকাল ৪টায় এনসিসি ব্যাংক হেলাতলা শাখার মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়। আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে চারজন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। আয়ান চক্রবর্তী বি গ্রুপ এবং নাজেরা আমরিন টিয়ানা সি গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং সৃজা চ্যাটার্জি ও নৈর্ঋত তরফদার বি গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ী ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র ও অর্থ , শিক্ষনীয় উপকরণ পুরস্কার তুলে দেন এনসিসি ব্যাংক এর সাউথ রিজিওনের হেড প্রবীর কুমার সাহা, খুলনা শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ শেষে বিজয়ী শিক্ষার্থীদের দু’জন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বিকাল ৬ ঘটিকায় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বুকে জড়িয়ে আশীর্বাদ করেন এবং শিক্ষার্থীর পিতা-মাতাকে অভিনন্দন জানান। এবং বলেন একজন শিল্পী তখনই সফল হয় যখন তার শিক্ষার্থীরা ভালো কিছু অর্জন করে আজ আমি অনেক খুশি হয়েছি বাবুদের এই প্রাপ্তিতে।অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামে স্টুডেন্ট একাউন্ট খোলার উদ্যোগ গ্রহণ করা হয়, যা অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। এ সফল আয়োজনের জন্য খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।