বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

কবিতাঃ বর্ষা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

বি.পি.শাকিলা জান্নাত

গগনে অনিলে উতলা হাওয়া
বইছে ধরা তে স্তব্ধ ছায়া
নড়ছে বৃক্ষ তুমুল ঝড়ে
বইছে তরী অশ্বের বেগে
ফিরতে হবে বর্ষার আগে।

আসছে ডাক প্রবল বেগে
গগন হতে ভেসে,
শুরু হয়েছে প্রলয় ঝড়
এলোমেলো কেশে।

ধরাতলে আজি তুমুল বর্ষা
আকাশে মেঘের গর্জন
জানালার ধারে দাঁড়িয়ে আমি
করেছি দুঃখ বর্জন।

সঁপে দিয়েছি নিথর গাত্র বর্ষার তলে
তুমি আপন করে নাও গো প্রভু
পূর্বের সবই ভুলে।
চিত্তের বেদনা আজি নয়নে ফুটন্ত
আরম্ভ ক্রন্দন গাত্র জুড়ে,
হৃদয়ের গহীন বন আহাজারি কম্পনে
যাচ্ছে পুড়ে।

আজি এই তুমুল বর্ষা ঝড়ে,
করুণ অতীতের কথা মনে পড়ে
কেমনি ছিলাম আমি একা নড়বড়ে
অতীত চারণে নয়নে আজ অশ্রু ঝরে।

এ গাত্র ছেয়ে গেছে মলিন এক রেখা
কত পাপ করেছি আমি চির একা।
মেলে দিয়েছি তুমুল বর্ষায় গা
শত পাপ তাপ সবই ধুয়ে যা।

হিয়ার মাঝে আজি দুখের ভাজন
মুছে ফেলেছি চিত্ত হতে সব কুজন
আজি মুক্ত আমি,
মেলিব বিহঙ্গের ন্যায় ডানা
নেই আর কিছুতেই মোর মানা।

গগন আজি গর্জে উঠেছে
মলিন এক ছায়ায়
ভুলেছি সকল স্মৃতি
গড়েছি নতুন এক মায়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102