বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে মধ্যনগর থানার ১ পুলিশ সদস্যসহ ২ মাদক বব্যসায়ী আটক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১পুরিয়া,হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি,মোটরসাইকেল ০২টি।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102