বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

লোহাগাড়ায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আসছেন ২ ফেব্রুয়ারি, সকল প্রস্তুতি চলছে

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া আসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসভাকে ঘিরে সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। ইতোমধ্যে জামায়াত আমিরের আগমন ও জনসভা সফল করতে লোহাগাড়া ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শাগজাহান চৌধুরী বলেন, “আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শাহজাহান চৌধুরী আরও জানান, “জনসভা ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে।”

তিনি আশা প্রকাশ করেন—পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।

দলীয় ভাবে জানা গেছে, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির এবং নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, কর্ম পরিষদ সদস্য ডক্টর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহসভাপতি রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102