
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমার বাসি ফুলের অর্ঘ্য ও ছিলো আমার কাছে
দেবতা র প্রসাদ
প্রণয় এক নীরব বিপ্লব, এই সম্পর্ক মনকে করে দেয় অবসাদ!
যাকে পরশপাথরের মত ছুঁয়ে যায়, সে খাটি সোনায় রূপ নেয়
তার হৃদয় স্পন্দন গীটারের বীণা হয়ে ঝংকার দেয়!
এ জন্মে যদি মিলন নাহয়, সে আক্ষেপ অন্য জন্মে পূরন করতে চায়
প্রেমিক দ্বয় তাদের জীবন কাব্যের অমীমাংসিত ছন্দ মিলাতে আকাশের তারা হয়ে যায়!
কবিতার শেষ লাইন টা লিখার আগে, মৃত্যু তার কাছে অনভিপ্রেত
অনুশোচনা অনুতাপ বুকের ভিতর নীরবতায় অশ্রুসিক্ত!
স্মৃতির পাতায় বিলাপে মন, অনুক্ষণ, অসম্পূর্ণ জীবন কবিতার শেষ লাইন লিখি
শূণ্য করে গেলে, কি পেলে, বসন্তের আগমনে ঝরা পাতার মর্ম’র ধ্বনিতে শিখি!
জমে থাকা কষ্টগুলো নির্লজ্জ ভাবনায় কুরে কুরে খায়, আমায়
আগত বসন্তের ভরা পূর্ণিমার শ্বেত শুভ্র
জোছনায়!
সে-ই পায়ের মল মাজার বিছা হাতের চুরির ঠুংঠুাং আওয়াজ
পালিয়ে এসে জড়িয়ে ধরা, সে-ই বকুল তলা, তোমার বিস্মৃত আজ!
হারানো নক্ষত্র তুমি থেকে গেলে জীবনে নয়, আমার কবিতায়
আমার নিদ্রাহীন যামিনী সব নক্ষত্র জেগে থাকে, নেমে আসে মাটির ধরায়!