
লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বিশ্বে প্রায় সাতাত্তর লাখ প্রাণী আছে! তার মধ্যে সার্বিক বিবেচনায় বাঘ ভল্লুক সিংহ সাপ কুমির ব্ল্যক মাম্বা হিপোপটেমাস লেপার্ড থেকে-ও আগ্রাসী জীব হচ্ছে “মানুষ”! “মানুষ স্বার্থপর, পরার্থ অন্বেষী, অবিবেচক, অকৃতজ্ঞ, আত্মার বন্ধন ছাড়া আত্মীয়!” বিশ্বের অধিকাংশ হত্যা ষড়যন্ত্র ক্যূ হয়েছে আপনজনের দ্বারা, আপনজনের বিশ্বাসঘাতকতার ফলে!
মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনে এই “মানুষ নামক জীবকে” সৃষ্টির সেরা জীব বলা হলে-ও মানুষ সে অবস্থান ধরে রাখতে পারে নাই!
মানুষ, মানুষের মন কাছে থেকে-ও জানেনা! অথচ পৃথিবীর ওজন প্রায় ৬×১০ টু দি পাওয়ার ২৪ কেজি তা জানে! সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুন বড় তা জানে, সূর্যের মত প্রায় ৪০০ বিলিয়ন নক্ষত্র আছে তা জানে! সূর্যের Surface temperature প্রায় ৬,০০০ °C (৬০০০ ডিগ্রি সেলসিয়াস), পৃথিবীর নিচে আউটার কোরের তাপ ৬০০০ ডিগ্রি সেলসিয়াস তা ও মানুষ জানে!
কিন্তু মানুষ জানে না তার সাথে একই ছাদের নিচে বাস করা মানুষ টার মন, বা প্রতিবেশীর মনে কি বিষ লুকানো আছে সে কথা, বা “রোজ যারা দেয় ধর্মের দোহাই, আমরা মুসলমান সব দেশ ভাই ভাই,” তাদের মনের আসল কথা!!!
প্রিয় পাঠক, ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শীপ ইউএস আব্রাহাম রনতরী যে বহন করে শত যুদ্ধ ফাইটার্স বিমান! আছে হেলিকপ্টার, রাডার, পরমাণু চুল্লী, NATO Sea Sparrow, RAM মিশাইল প্রতিরক্ষা ব্যবস্হা, বিমান মেরামত কারখানা, আহত যোদ্ধা মেরামত হাসপাতাল, টর্পেডো প্রতিরক্ষা ইত্যাদি!
এমন আরও একটা যুদ্ধ বিমান বাহী রণতরী আসছে দ্রুত!
অত্যান্ত আশ্চর্যজনক হলে-ও সত্যি, ৫৭ টা মুসলমান দেশ বিশ্বে, অথচ ইরানের পাশে কেউ নাই! অনেকগুলো মুসলিম দেশ আছে যারা মুসলিম উম্মার কথা বলেন, বেহেশতে দোজখের সনদ দেন, যুদ্ধে জিতলে গাজী মরলে শহীদের ওয়াজ করেন, তারা মসজিদে মসজিদে ইরানের জন্য দোয়া ও করছেন না! কারন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেবতা! ইসরায়েল আমাদের ত্রান কর্তা! আমেরিকার সাথে আছে ইসরায়েল, এবং NATO সামরিক জোট!
অসহায় ইরান! অর্থনীতি ভেঙে পড়ছে, সারা বিশ্বে যোগাযোগ বিছিন্ন! ইন্টারনেট System বন্ধ করতে বাধ্য হয়েছে সিআইএ ও মোসাদের গোয়েন্দা দৃষ্টি এড়াতে, এতে রোজ সাড়ে তিন কোটি ডলার লস হচ্ছে! তেল বিক্রি বন্ধ, খাদ্য সরবরাহ গন্তব্য হীন! দ্রুত দুর্ভিক্ষ দেখা দেয়ার সম্ভাবনা! মুদ্রাস্ফীতি, টাকা গুনে দেয়া যায় না মেপে দিতে হয়, এমন কথা একজন প্রবন্ধে বলেছেন!
স্মর্তব্য, মুসলমান তেলসমৃদ্ধ ৮ দেশে আমেরিকার সেনা ঘাঁটি আছে। বাহরাইন কাতার ঘাঁটি সম্ভববত সব চেয়ে বড়! সব ঘাঁটি যুদ্ধ সাজে সজ্জিত! সে দেশের মুসলমান সরকার মার্কিন এই আগ্রাসনের ভাগীদার! তারা শুরুতে বলেছিলেন, তাদের মাটি ব্যবহার করতে দিবে না, এখন তো অনেক প্রতিবেদনে তাদের সহযোগিতা উঠে আসছে! একবার ও কি তারা ভাবছেন, আফগান ইরাক লিবিয়া সিরিয়া ইরান শেষ হলে কার পালা! স্বর্ন খনি, তেল খনি কি রক্ষা হবে? সোনার টয়লেট খাট পালং বিমান গাড়ী, বিমান থেকে নামার জন্য স্বর্নের সিড়ি বিমানে করে বহন করা দিন কি থাকবে! গাঁজা, ভেনিজুয়েলা, ইরান, গ্রীন ল্যান্ড — এর পর কে , এখন ই ভাবুন অনুগ্রহ করে!
ইরান শেষ হলে চার বিবি নিয়ে ঘুমানো যাবে তো?
বলেছিলাম বিশ্বে সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে “মানুষ”! আজ-ও যদি বুঝতে না পেরে থাকেন, তা হলে আপনি মায়ের গর্ভে বাস করছেন!
ভালো থাকেন সুস্থ থাকেন, নিজ দেশকে ভালোবাসেন!