
শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
আজ ১লা ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন জগন্নাথপুর উপজেলার সুপরিচিত ব্যক্তিত্ব ও দুইবারের সফল সাবেক মেয়র জনাব আলহাজ্ব আক্তার হোসেন।
দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা।
জানা গেছে, উক্ত গণসংযোগ কর্মসূচিতে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন নিজেও উপস্থিত থাকবেন। এছাড়াও অংশ নেবেন লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, মেজর (অব.) সৈয়দ আলী আসফাক সামীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে কর্মসূচিটি ব্যাপক জনসম্পৃক্ততা পাবে বলে আয়োজকদের প্রত্যাশা।
আয়োজক সূত্রে জানা যায়, এই গণসংযোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, মতামত গ্রহণ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।