মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

মধ্যনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পথ সভা অনুষ্টিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়। এছাড়া উপজেলার আবিদ নগর, জনতা বাজার, বলরামপুর, টুকের বাজার, চামরদানী হাই স্কুল মাঠ ও মধ্যনগর সহ পথ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গলহা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথ সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপির সভাপতি জুয়েল মন্ডল। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চয়ন কান্তি দেবনাথ সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো: কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সুকেশ দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজেবুল হক, রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বিপ্লব দাস, যুগ্ন আহবায়ক মোশারফ মিয়া, সদস্য মো: মোস্তফা মন্ডল, ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো: নুর জামাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102