বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

কবিতাঃ জীবন সমীকরণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

কলমেঃ নেহাৎ তানভীর

সবকিছুর মূল্য আছে,
জীবনের প্রতিটি বাঁকে,
সময়ের মোড়ে মোড়ে,
জীবনের প্রতিটি শ্বাসে,
সবকিছুর মূল্য আছে।

জানার মূল্য, অজানার মূল্য,
ভুলের মূল্য, সঠিকের মূল্য,
হাসির মূল্য, অশ্রুর মূল্য,
ভালোবাসার মূল্য, বিষাদের মূল্য,
সবকিছুর মূল্য আছে।

তুমি কিছু জানো না?
তোমায় ঠেকে শিখতে হবে,
তুমি সব কিছু জানো?
তোমার আরেকজনকে শেখাতে হবে,
এভাবেই তোমায় জানা–অজানার মূল্য দিতে হবে।

তুমি ভুল করেছো?
তোমায় ভুলের মাশুল দিতে হবে।
তুমি সঠিক পথে আছো?
অপরকে তোমার পথে আনতে হবে,
এভাবেই তোমায় ভুল সঠিকের মূল্য দিতে হবে।

তুমি আজ বেশি হাসছো!
তোমায় অশ্রুর মালা গাঁথতে হবে,
তুমি কান্নায় কান্নায় ভেঙে পড়েছ!
কাল তোমার হাসির চাঁদ উঠবে,
এভাবেই তোমায় হাসি কান্নার মূল্য দিতে হবে।

তুমি সত্যিকারের ভালোবেসেছ!
বিরহ তোমায় আগলে রাখবে,
আজকের বিষাদ কালকে তোমায়
সুখের মালা পড়াবে,
এভাবেই ভালোবাসা বিষাদের মূল্য দিতে হবে।

তুমি কারো বুকের রক্ত ঝরিয়েছো!
কারো চোখের অশ্রু হয়েছো!
কারো বুকের ভিতর ঝড় তুলেছো!
কাল তোমাকেও এই পথেই হাঁটতে হবে!
তোমায় সবকিছুর মূল্য দিতে হবে।

জীবন সমীকরণে এই সব কিছুর মূল্য
আমাদের পরিশোধ করতে হয়,
গুনে গুনে হিসাব মিলাতে হয়,
সবকিছুর মূল্য পরিশোধ করতে হয়।
সবকিছুর মূল্য দিতে হয়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102