
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটারী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ০৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় স্কুল মাঠে শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পত্নী দিপ্তী রাণী বৈষ্ণব।এ সময় বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ,স্হানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার কারনে সকাল থেকেই স্কুল মাঠে ভরে উঠে ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলীতে। দিনভর বিভিন্ন ইভেন্টে চলে প্রতিযোগীতা।বেলা ৩ টায় ইউএনও পত্নী দিপ্তীরাণী বৈষ্ণবএর সভাপতিত্বে শামীম আহমদের পরিচালনায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি ইউএনও রতন কুমার অধিকারী ও অতিথিবৃন্দ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক ইউএইচও ডাঃ সরোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,সাঃসম্পাদক ইমরান আহমদ।
ছবিঃগোয়াইনঘাটে বিয়াম ল্যাবরোটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।