বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সরকারি উদ্যোগে সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় ৫২০ জন উপকারভোগীদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুফলভোগী খামারিরা অংশ নেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সুফলভোগী খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102