বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

কবিতা: খুঁজি তোমাকে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

কলমে: শিরিনা আক্তার

হে সৃষ্টিকর্তা-
নীরব রাতের গভীরে
ভাঙা কণ্ঠে আমি দাঁড়াই তোমার দুয়ারে।
শব্দ ফুরায়, অনুভব থাকে—
কারণ তুমি জানো
আমার অচেনা ব্যথা,
আমার না বলা প্রার্থনা।

আমি তোমার কাছেই চাই
সব সেই কল্যাণ,
যা একদিন চেয়েছিলেন
তোমার প্রিয় রাসূল।
আর যে অন্ধকার থেকে
তিনি আশ্রয় খুঁজেছেন তোমার কাছে,
সেই অন্ধকার থেকেই
আমি ফিরে আসতে চাই আলোর পথে।

আমরা তোমাকেই মানি,
তোমাকেই ডাকি,
তোমার সামনেই নত হই।
আমাদের হাঁটা ক্লান্ত,
পথ দীর্ঘ,
তবু আশা রাখি—
তোমার রহমতের ছায়ায়
সব ভয় একদিন নিঃশব্দ হবে।

হে রব,
গুনাহ থেকে ফিরে আসার শক্তি
আমার একার নেই,
ইবাদতের আলো জ্বালানোর সাধ্যও নেই।
তোমার সাহায্য ছাড়া
আমরা শূন্য,
আমরা অসহায়।

তাই আজও,
কালও,
প্রতিটি প্রহরে—
আমাদের ফরিয়াদ
তোমার দিকেই উঠে যায়,
কারণ তুমি ছাড়া
আর কোনো আশ্রয় নেই।
সকল সংকট কালে,
সবসময় দুঃখ-সুখে
তুমি পাশে থেকো প্রভু,
আমরা শুধুই
খুঁজি তোমাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102