
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আর যদি না-হয় দেখা এ জীবনে কোন দিন
কেমনে শোধ করবো তোমায় যামিনীর এত ঋণ,
স্বপ্নের মত যদি কোনদিন দূরে কোথাও হারিয়ে যাই
আর যদি খুঁজে তোমায় কোনদিন নাহি পাই ?
ভয় হয় যদি ভুলে যাই আজ, এই রজনীতে দেয়া শর্ত
এ-ই ভুলো মনে চলছে দ্বন্দ, স্বর্গ থেকে মর্ত্য !
যদি ভেঙ্গে চুরমার হয় সব আশা, তোমা আমা
যদি আর ছাঁদ বাগানে না এসে বসে দোয়েল শ্যামা?
আমায় কি তোমার এমন লগনে পড়বে মনে
জাগবে কি তৃষ্ণা মিলতে কভু, আমার সনে?
আজকের প্রদোষকাল বাসরে নিয়েছো সোহাগ, লক্ষ ধারায়,
তৃষ্ণা তব মিটেছে ক্ষণিক, কি দূঃখ বলো যদি যাই হারায়?
আজ যদি হয় শেষ আয়োজন তোমা আমা দোহে
বেড়াবে কি অনিবার্য ভাবে আমার স্মৃতি বহে?
ভাববে কি তব জীবনে পড়ে ছিলো কোন, দেবতার পদচিহ্ন
কোন কালবৈশাখি এসে তা, করেছে ছিন্ন ভিন্ন !
আরতি জীবন প্রদীপ জ্বালিয়ে, দিয়ে গেলাম চির তরে
যদি জানতে পারো আমি নেই ধরাধামে, ভুলে যেও ঘৃণা ভরে!