শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

কবিতা: পুরুষ এক যোদ্ধা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

কলমে: মোঃ আসিফুর রহমান

পুরুষ এক রহস্যময়ী চরিত্র
যার মাঝে লুকিয়ে আছে শত ব্যার্থতার গল্প।
পুরুষের যত ব্যার্থতা, কষ্ট
চোখে জল নয় হৃদয় পুরে ভস্ম।
তবুও পুরুষ নয় শান্ত,
কখনো মা-বাবা, পরিবারকে খুশি করার জন্য,
কখনো প্রিয়জনকে পাওয়ার জন্য,
অর্জন করতে হবে সাফল্য।

পুরুষ মানেই অর্থের রোজগারি,
কেননা তাদের পরিবারকে
চালাতে হবে বুজি।
পরিবারের যত ভরনপোষণ ,
পুরুষের করতে হবে আহরণ।
পুরুষ কেমন আছে বুঝতে চায় না মন
পুরুষের কাছ থেকে পেতেই হবে এই তার পণ।

পুরুষ মানেই সেক্রিফাইজ,
তাদের শখ, ইচ্ছে করতে হবে মিনিমাইজ।
প্রিয়জনের খুশিতে হাসে পুরুষ,
প্রিয়জনের দুঃখে কাদে
নিজের জন্য করেছে কী!
সারাজীবন অন্যর জন্য খাটে।

পুরুষ মানেই ধর্য্য ধারণ করা,
সব কিছু মুখ বুঝে সহ্য করা।
কষ্ট, দুঃখ যায় না বলা
এটা পুরুষ জাতি।
পুরুষ পরিশ্রমে নয় ক্লান্ত,
জীবন নামক যুদ্ধে পুরুষ আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102