বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার ঐতিহাসিক সমাবেশ বিএনপি ঢালাওভাবে বহিষ্কার করেও জনমত ঠেকাতে ব্যর্থ মনে করছেন স্থানীয় জনগণ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত ডিমলায় জামায়াতের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা গোয়াইনঘাটে মোবাইল কোর্টের অভিযান মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে

ডিমলায় জামায়াতের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় ডিমলা উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে স্থানীয় সনাতন (হিন্দু) সম্প্রদায়ের নেতৃবৃন্দে ও জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত ও দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী পূজা মণ্ডপের নেতা সুবাস রায় বলেন,অতীতে আমরা যেদিকে ভোট দিয়েছি, সেই প্রার্থীই বিজয়ী হয়েছেন।এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি দাঁড়িপাল্লা প্রতীক কে ভোট দিয়ে অধ্যক্ষ আব্দুল সাত্তার হুজুরকে,বিমানের গতিতে ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করব। এছাড়া পাঁচ আগষ্টের পড়ে
আমাদের বাড়ি ঘর ও এলাকায় জামায়াত ইসলামির নেতা কর্মীরা পাহাড়া দিয়েছে,যাতে দুষ্কৃতিকারীরা কোন আমাদের ক্ষতি করতে না পারে, এতেই প্রামান হয় জামায়াত ইসলামী সবসময় মানুষের জন্য কাজ করে
অধ্যক্ষ আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।কোনো ধর্মের মানুষ যদি নির্যাতিত বা মজলুম হয়, জামায়াত ইসলামী সব সময় তাদের পাশে থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বেরসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102