বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার ঐতিহাসিক সমাবেশ বিএনপি ঢালাওভাবে বহিষ্কার করেও জনমত ঠেকাতে ব্যর্থ মনে করছেন স্থানীয় জনগণ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত ডিমলায় জামায়াতের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা গোয়াইনঘাটে মোবাইল কোর্টের অভিযান মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে

প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

 

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী জাতীয় নারী সাহিত্য পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ায় সেরা আলোকিত নারী হিসেবে আজীবন সম্মাননায় মনোনীত হয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং শনিবার বিকেল ৩.০০ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক বর্নাঢ্য উৎসবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে সদয় সম্মতি প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য বুদ্ধিজীবি অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান ও উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক দেশবরেণ্য কবি রেজা উদ্দিন স্টালিন।

সংগঠন এর সম্মানিত উপদেষ্টাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আজীবন সম্মাননা প্রাপ্ত দেশবরেণ্য রাস্ট্র বিজ্ঞানী, শিক্ষাবিদ ও মানবাধিকার ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী
পেশাগত জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন । এ ছাড়াও তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ।

তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলো হলো দক্ষিণ এশীয় রাজনীতি, সাংবিধানিক উন্নয়ন এবং বাংলাদেশের শাসনব্যবস্থা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে ফুলব্রাইট স্কলার হিসেবে কাজ করেছেন ।
তিনি নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করেন এবং ঢাকার স্বনামধন্য নারী সংস্থা ‘সরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল’-এর সদস্য । বর্তমানে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ।
নারী বিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৪ সালে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক এবং ২০০৫ সালে ইউজিসি (UGC) পুরস্কার সহ দেশ বিদেশে অসংখ্য সম্মাননা লাভ করেন ।
তিনি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে (যেমন: ভয়েস অব আমেরিকা) সমসাময়িক রাজনীতি, ভূ-রাজনীতি এবং শাসনব্যবস্থা নিয়ে নিয়মিত কলাম লেখেন ও প্রতিনিয়ত বিভিন্ন টকশোতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশগ্রহণ করেন ।
তিনি প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও পাকিস্তানের সাবেক মন্ত্রী জি. ডব্লিউ. চৌধুরীর সহধর্মিণী।
জাতীয় নারী সাহিত্য পরিষদ এর সভাপতি ও বাংলাদেশ ব্যাংক এর এডিশনাল ডিরেক্টর, পুথি সম্রাজী কবি হাসিনা মমতাজ হাসি ও সংগঠন এর সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী এক বিবৃতিতে সংগঠন এর সকল সদস্য, উপদেষ্টা সহ সকল সাহিত্যনুরাগীদের জাতীয় নারী সাহিত্য পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হতে স্ব নিবন্ধন অনুরোধ করেছেন।

উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১০ জন আলোকিত নারী ও ১০ জন আলোকিত ব্যক্তিত্বকে “আলোকিত মানুষ” সম্মাননা প্রদান করা হবে।

দ্বিতীয় পর্বে পুথি সম্রাজ্ঞী জাতীয় নারী সাহিত্য পরিষদ এর সভাপতি, বাংলাদেশ ব্যাংক এর এডিশনাল ডিরেক্টর কবি হাসিনা মমতাজ হাসির শুভ জন্মদিন উদযাপন, কেককাটা ও উপদেষ্টা রাকিবুর রহমান ও সুলতানা চৌধুরীর উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102