বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের পক্ষে উঠান বৈঠক ও জনমত তৈরি গডফাদার নারায়ণগঞ্জে জামায়াত নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাকেই নিষিদ্ধ করেছেন- মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও সাহিত্যের আসর নিয়ামতপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল ও প্রচারণা ফাগুনের আগুন নিয়ে এলো বসন্ত! নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাচনী প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিলেন ডা. শফিকুর রহমান ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম

নিয়ামতপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল ও প্রচারণা

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে মিছিল ও প্রচারণা চালিয়েছেন উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আজ (৪ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী হাটে মিছিল ও প্রচারণায় অংশ নেন তাঁরা।
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে ছুটে চলেছেন নেতৃবৃন্দ।
কৃষি নির্ভর অঞ্চল হওয়ায় সাধারণ কৃষক বোরো ও আলু নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি গিয়ে দেখা সাক্ষাৎ কম পাওয়ায় হাটের প্রচারণায় জোর দিচ্ছেন প্রার্থীর পক্ষে কাজ করা স্হানীয় বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, একটি দল মা-বোনের ইজ্জত নিয়ে খেলা করছে। ১২ ফেব্রুয়ারীর ভোটের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিহত করবেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ওই দলের লোকজন অনেক মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছেন। এদেশের মানুষ তাদের অবশ্যই প্রতিহত করবে ব্যালটের মাধ্যমে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, ধানের শীষের প্রার্থীর জনপ্রিয়তা দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্নভাবে জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। ভোটের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীকে ভোটাররা নির্বাচিত করবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, আইনুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102