
৪ ফেব্রুয়ারী বুধবার ২ ঘটিকায় অরঙ্গাবাদের একান্ত আপন লজে স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার ষষ্ঠ বর্ষের প্রথম সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও সাহিত্যচর্চার আসর অনুষ্ঠিত হলো। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রৌফ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সবুজ সরকার, অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক বিশ্বনাথ সাহা, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সহ- সভাধিপতি নেজামুদ্দিন আহমেদ, অমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সহিত্যিক আনোয়ার হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, সভাপতি আব্দুস সালাম, সহ – সম্পাদক আব্দুল মালেক, সহ সম্পাদক আজাদ রহমান, কবি স্বাগতা সান্যাল, সামসেরগঞ্জ প্রতিবন্ধি মঞ্চের সম্পাদক সাব্বির আলি ও সভাপতি তৌসিক আহমেদ, সমাজসেবী গুলজার হোসেন, ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা যুক্তরাষ্ট্রের কবি সুলতানা বেগম, কবি রিনা কংসবণিক, কবি ও বাচিক শিল্পী অন্যন্যা লাহিড়ী, কবি ইমতিয়াজ কবির, কবি মোঃ রেজাউল করিম, জালালউদ্দিন রেজা, সোমনাথ কর, কবি কালাম হাবিব, কবি আব্দুর রউফ, কবি মইদুল ইসলাম, কবি হিমেন্দু দাস, কবি রুবিনা আক্তার, কবি তাহাসিনুল ইশা, কবি শামীম শেখ, কবি উদয় মন্ডল, কবি তসলিম আরিফ, কবি সুস্মিতা সরকার, গল্পকার জাবির হোসেন, সাংবাদিক মহম্মদ হোসেন ও হাবিবুর রহমান, শিক্ষক বাসির মোমিন ও ওবাইদুর রহমান প্রমুখ। অতিথিগণ সাহিত্যের উপর বক্তব্য রাখেন। কবিগণ কবিতা পাঠ করেন। এছাড়া তিনজন শিশু – অনেষ্ণা সরকার, তাসনিয়া আহমেদ, আতিকা আহমেদ ছড়া পাঠ করে। উপস্থিত সকল কবিদের হাতে বরণ করা হয় ও সম্মাননাপত্র প্রদান করা হয়। আর্ন্তজাতিক স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার এই দ্বিভাষিক সংখ্যায় ৬০ টি দেশের ২৮৩ জন কবি- লেখকগণ কলম ধরেছেন। আগামীতে আরও বেশি দেশের কবি – লেখকগণ অন্তর্ভুক্ত হবে বলে আশা ব্যক্ত করেছেন সম্পাদক।