বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের পক্ষে উঠান বৈঠক ও জনমত তৈরি গডফাদার নারায়ণগঞ্জে জামায়াত নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাকেই নিষিদ্ধ করেছেন- মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও সাহিত্যের আসর নিয়ামতপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল ও প্রচারণা ফাগুনের আগুন নিয়ে এলো বসন্ত! নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাচনী প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিলেন ডা. শফিকুর রহমান ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম

জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের পক্ষে উঠান বৈঠক ও জনমত তৈরি

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ‘আমার বাংলাদেশ পার্টি’ মনোনীত ও ১০ দলীয় ঐক্যের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের (ঈগল মার্কা) সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার ভবের বাজার স্টেডিয়াম মাঠ সংলগ্ন কবি ও সাহিত্যিক শাহ মাহফুজুর করিমের বাসভবনের আঙিনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবের বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সচেতন নাগরিক ও এলাকার মুরব্বিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা তাদের বক্তব্যে পূর্ববর্তী সংসদ সদস্য ও মন্ত্রীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তবে এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা সৈয়দ তালহা আলমের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে তালহা আলমকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব লায়েক মিয়া।
বিশেষ বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার ভবের বাজার চেস ক্লাবের প্রতিষ্ঠাতা শাহ মাহফুজুল করিম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মুশাহিদ আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।

সৈয়দ তালহা আলম তার বক্তব্যে বলেন, “আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসীর সেবা করতে চাই। অতীতের ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।” তিনি উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
সভা শেষে এলাকার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা প্রার্থীর সাথে মতবিনিময় করেন এবং জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102