
মা আমার নয়নমণি
মা আমার হীরার খনি।
মায়ের হাতের পরশ পেলে
সকল দুঃখ যাই যে ভুলে।
ছেলেবেলায় মা আমাকে
রুপকথার গল্প বলে
খাওয়াতেন আদর করে কোলে তুলে।
কখনো বা কান্না পেলে
আঁচল দিয়ে চোখ মুছাতেন
কতো ছলে।
মায়ের মতো আদর স্নেহ
করবে না আর তো কেহ।
মা যে আমার সকল ছবি
মা যে আমার বিশ্ব রবি।
মা যে আমার গাছেরই ফুল
মা যে আমার নদীর দুকুল।
কখনো মায়ের মনে কষ্ট দিলে সৃষ্টি পাবে অক্কা,
ধ্বংস হবে সকল কিছু
পাবে না রক্ষা।
সোনার চেয়ে, হীরার চেয়ে
মা যে হলেন দামী,
মাকে যে খুশী করবে
সেই হবে নামী।