রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাওমী বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী পরিদর্শন করলেন চট্টগ্রামের নুর এন্টারপ্রাইজ কবিতা: আব্বু- কলমে: শিরিনা আক্তার বৃহত্তর রাজশাহী সমিতি, খুলনার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জনকামনা ফোরাম: একটি সামাজিক প্রতিফলন মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল: ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচরে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপির চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর হাঁস মার্কার সমর্থনে বাজিতপুরে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

কবিতাঃ মন পোড়ায়!

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কারো কারো জন্য এমন লাগে
যায় না কাউকে বলা,
কতজন তো চোখের ঠারে
দেয় কত ছলা !

সব অবয়ব কাটে না দাগ
পাথর মনটার পরে,
কেন সেই একজন, সারাদিন রাত
হানা দেয় মনের তরে !

কোন কোন অনুভূতি
কোন কোন চাওয়া,
হৃদয় অলিন্দ পুড়ে দগ্ধ করে
যখন না যায় পাওয়া!

নেই উত্তাপ নেই উষ্ণতা
শুধু পুড়ে ছারখার,
এমনি প্রেমে ব্যর্থ হলে
চিরাচরিত প্রণয়ের কারবার!

আলাদা এক জগত সেতো
প্রেমের হাটবাজার,
ধনী-গরিব অসহায় সেথা
হারায় মন, রাজা আর প্রজার !

মোহময়ী রূপ নয় তার
তবুও, জাত কূল ভূলে,
ভালোবাসা অঙ্কুরিত হয়
দু’টি হৃদয় কূলে !

প্রেম সাগরের উর্মির ঢেউ
ছোঁয় নাই বালুকা রাশি ,
আছে কি এমন জীবন কারো
বলুক বিশ্ববাসী !

জন্মমৃত্যু সত্য যেমন
সবার জীবন বাঁকে,
ভালোবাসাও শাশ্বত সত্য
অনাহুত আগমন, জীবন চলার ফাঁকে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102