
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
আগামী নির্বাচনীয় গণভোটকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার উদ্যোগে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিমলা বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা সভাপতি রহমত আলী, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে এবং সুশাসন নিশ্চিত করতে আসন্ন গণভোটে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
ক্যাম্পেইন শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানান।