রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাওমী বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী পরিদর্শন করলেন চট্টগ্রামের নুর এন্টারপ্রাইজ কবিতা: আব্বু- কলমে: শিরিনা আক্তার বৃহত্তর রাজশাহী সমিতি, খুলনার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জনকামনা ফোরাম: একটি সামাজিক প্রতিফলন মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল: ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচরে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপির চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর হাঁস মার্কার সমর্থনে বাজিতপুরে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের কর্মসূচীতে হামলার প্রতিবাদে সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

বিভেদ নয় ঐক্য’কল্যানমূলক রাষ্ট্র এ শ্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকা’তে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ-২ আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষ হতে ঢাকায় শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচীতে হামলার প্রতিবাদে মার্চ ফর ইনসাফ এর ব্যানারে সিংগাইর উপজেলা চত্ত্বর থেকে পৌর বাজার-পুকুরপাড় হয়ে গোবিন্ধল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়।
এ বিক্ষোভ মিছিলে মানিকগঞ্জ- ০২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ভাড়ারিয়া, হাটিপাড়া ইউনিয়ন) আসনে খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় ইসলামী ও দেশপ্রেমিক শক্তি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন, খেলাফত মজলিস সিংগাইর থানা শাখার সভাপতি মুফতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ সিংগাইর পৌর শাখার আমীর মো.আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো.জিহাদ হোসেন, বাংলাদেশ খেলাফতে মজলিস সিংগাইর থানা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, এনসিপি সিংগাইর থানা শাখার সভাপতি রনি আহমেদসহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ঢাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102