
মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলি) আসনের হাঁস মার্কায় মনোনীত বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল এর সমর্থনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার অন্তর্গত ঐতিহাসিক বাজিতপুর ডাকবাংলা মাঠে ০৭ ফেব্রুয়ারী-২৬ইং তারিখ শনিবার বিকালে বাজিতপুর উপজেলার সকল ইউনিয়ন থেকে হাঁস মার্কার সমর্থনে নির্বাচনি জনসভায় সর্বস্তরের জনগণ দলে দলে যোগদান করে মহাসমাবেশে পরিণত করেছে।
উক্ত জনসভায় মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর আপন বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি টানা চতুর্থবারের মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আপন ভাই এর হাঁস মার্কার জন্য উপস্থিত সকলের নিকট ভোট দাবি করেন।
ইকবাল সাহেব বক্তব্যে বলেন: হাঁস আপনাদের মার্কা আপনারা জিতিয়ে আনবেন। আমি আপনাদের ছিলাম আছি থাকবো। উক্ত সভায় বাজিতপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বাজিতপুর নিকলির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তবে আজকের সমাবেশে সকলের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে বাজিতপুর বাসীর হৃদয়ের এমপি হয়ে আছেন জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল যা আগামী ১২ ফেব্রুয়ারী-২৬ইং ভোটের মাধ্যমে বাস্তবায়ন করবেন।