রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাওমী বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী পরিদর্শন করলেন চট্টগ্রামের নুর এন্টারপ্রাইজ কবিতা: আব্বু- কলমে: শিরিনা আক্তার বৃহত্তর রাজশাহী সমিতি, খুলনার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জনকামনা ফোরাম: একটি সামাজিক প্রতিফলন মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল: ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান কুলিয়ারচরে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপির চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর হাঁস মার্কার সমর্থনে বাজিতপুরে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল: ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট থেকে:

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অবহেলিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব। এ জনপদে থাকবে না দুর্নীতি অনিয়ম সন্ত্রাস। হিন্দু, মুসলিম, বৌদ্ব্য খ্রিষ্ট্রান ধর্মীও কোন ভেদাবেদ নয়, সকল ধর্মের মানুষ থাকবেন সম্প্রতির বন্ধনে। রাজনীতির কারনে কোন পরিবার ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এখন থেকে তা আর হতে দেওয়া যাবে না। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি  জুলাই সনদ বাস্তবায়নে “হ্যা” ভোটে ভোট দিন।
শনিবার সকাল ১১টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াত ইসলামীর আমির মো. রেজাউল করিম।

প্রধান বক্তা দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, হাফেজ সুলতান আহমদ, জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান।

সকাল থেকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভাকে ঘিরে ১৬টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামথেকে হাজার হাজার  নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। সভাটি এক পর্যায়ে জনসভায় রুপ নেয়। মিছিল চলাকালিন প্রতিটি সড়কেই যানচলাচল বন্ধ হয়ে যায়। জামায়াত ইসলামীর এ জনসভায় জিউধরা ইউনিয়নের বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর দলে যোগদান করেন।

প্রধান বক্তা দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, এ জনদের উন্নয়নের জন্য পানগুছি নদীতে ব্রীজ, টেকশই ভেড়িবাঁধ,  সুপেয় পানি সংকট দূরিকরণ, নারীদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন, সুন্দরবনে আধুনিক পর্যাটন কেন্দ্রসহ নানাবিধ প্রতিশ্রুতি  দিয়ে অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102