সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিংগাইরে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না- মাওলানা আবুল কালাম আজাদ নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও র‌্যালি ভারতের পশ্চিমবঙ্গে আলোর সন্ধানে নববর্ষ সংখ্যা সাড়ম্বরে প্রকাশ বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত জগন্নাথপুরে অনুষ্ঠিত হচ্ছে লীলা সংকীর্ত্তন মহোৎসব ডোমারে ছাত্রশিবিরের ‘হ্যাঁ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত দেশ গঠনে অংশ নিন ধানের শীষে ভোট দিন কোম্পানীগঞ্জে নির্বাচনি জনসভায় মানুষের ঢল, আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি- আরিফুল হক চৌধুরী খুলনা (৬) আসনে এস এম মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতিকের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

 

সানজিদা রুমা নরসিংদী:

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর বিপ্লবের মাধ্যমে আজ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র অর্জনের জন্য নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ আসনে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলার পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন তিনি।
মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ড. মঈন খান নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৯ কোটি পুরুষ ও ৯ কোটি নারী। আমরা যদি বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে চাই, তাহলে নারীদের অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয়। দেশের অর্ধেক মানুষকে উন্নয়নের বাইরে রেখে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন সম্ভব এ কথা আমি বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘আজ মেহেরপাড়া ইউনিয়নের ভগীরাথপুরে নারীরা যেভাবে এগিয়ে এসেছে, তা একটি উদাহরণ। আমি আহ্বান জানাব বাংলাদেশের ৯ কোটি নারী যেন দেশের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক প্রক্রিয়ায় একইভাবে সাহস করে এগিয়ে আসে এবং অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।’
পলাশ উপজেলা বিএনপির নেতারাসহ এ নির্বাচনি সভায় ড. মঈন খানের সঙ্গে তার দুই মেয়ে মাহরীন খান ও নাউশিন খান উপস্থিত ছিলেন। এছাড়া ভগীরাথপুর এম এম কে ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং মিলসের চেয়ারম্যান আলহাজ মো. লাল মিয়া মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আলহাজ আব্দুল মোমেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর রউফ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন (ভিপি মনির), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ আব্দুল কাইয়ুম মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102