সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিংগাইরে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না- মাওলানা আবুল কালাম আজাদ নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও র‌্যালি ভারতের পশ্চিমবঙ্গে আলোর সন্ধানে নববর্ষ সংখ্যা সাড়ম্বরে প্রকাশ বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার শিক্ষা সফর–২০২৬ অনুষ্ঠিত জগন্নাথপুরে অনুষ্ঠিত হচ্ছে লীলা সংকীর্ত্তন মহোৎসব ডোমারে ছাত্রশিবিরের ‘হ্যাঁ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত দেশ গঠনে অংশ নিন ধানের শীষে ভোট দিন কোম্পানীগঞ্জে নির্বাচনি জনসভায় মানুষের ঢল, আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি- আরিফুল হক চৌধুরী খুলনা (৬) আসনে এস এম মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতিকের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কবিতা: এপস্টেইন-২

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

কলমে: জনিক দেবনাথ

টাকার ছায়ায় বড় হয় অন্ধকার,
নামে নামে ভাঙে নীতি–বিচার।
মখমলের দরজা, সোনালি তালা,
ভেতরে জমে থাকে নীরবের জ্বালা।
উঁচু মহলের হাসি, নিচে চাপা কান্না,
ক্ষমতা জানে—কীভাবে হয় দায়হীনতা।
পৃথিবী পাল্টেছিল যারা এত হিংস্র তারা
বিচার, বুদ্ধি, শসম,দয়া ছিলনা তাদের মনে
তারা মানুষকে ভালো জ্ঞান দেয় যাদের
হিংস্র আচরন জমে ইতিহাস হয়ে গেছে জীবনে।
আইনের চোখে ধুলো, সত্যের গলায় দড়ি,
প্রশ্নগুলো পড়ে থাকে—উত্তর ফেরে দেরি।
কারাগারের দেয়ালও জানে এই গল্প,
কীভাবে বাঁচে দোষ—মরে সাক্ষ্য, নষ্ট স্বপ্ন।
একজন নয়, এখানে ব্যবস্থা অভিযুক্ত,
নাম বদলায়, মুখ বদলায়—অপরাধ অবিচ্যুত।
ইতিহাস লিখবে না শুধু এক নাম,
লিখবে সেই নীরবতা, যে ছিল সহঅভিযান।
যেখানে টাকাই ঈশ্বর, ক্ষমতাই ধর্ম,
সেখানেই জন্ম নেয় এপস্টেইনের কর্ম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102