
খুলনা অফিস:
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন), গ্লোবাল ঘোষিত সুপারিশ মালা খুলনা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু, জাতীয় পার্টি’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক, দল মনোনীত খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয় শ্রমিক পার্টি’র কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক – খুলনা মহানগর আহবায়ক, জাতীয় পার্টি’র খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক , দল মনোনীত খুলনা- ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী শামিম আরা পারভীন (ইয়াসমীন) এর নিকট প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য এস এম দেলোয়ার হোসেন, সরদার বাদশা সহ নেতৃবৃন্দ। এসময়ে সংসদ সদস্য প্রার্থীবৃন্দ বাপা এবং বেন এর সুপারিশমালা থেকে তাঁর দলের এবং ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারে গুরুত্ব প্রদান এবং বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। বাপার পক্ষ থেকে পানি সম্পদ, জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ, বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা পেশ করা হয়।