বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ধানের শীষের প্রার্থী কয়ছর আহমেদ এর জনসভায় ভোটারদের বিশাল জনসমর্থন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদের সমর্থনে জগন্নাথপুরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার তিন সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভার ব্যাপক উপস্থিতি নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত বহন করছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ ভোটারদের উদ্দেশে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আহ্বায়ক মুহিব চৌধুরী, জেলা বিএনপির নেতা আনছার উদ্দিন, উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা সৈয়দ মাশরুর আহমেদ কাশেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইকড়ছই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল কাইয়ুম সিদ্দিকী। সভায় বিপুল জনসমাগম ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল মুখরিত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনকে ঘিরে ইতোমধ্যেই নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই জনসভাকে নির্বাচনী প্রচারণায় বিভিন্নশ্রেণী পেশার ভোটারদের জনসমর্থনের তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102