বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, বাড়তি সুবিধায় জামায়াত বহুমাত্রিক প্রতিভার অধিকারী প্রখ্যাত সাহিত্যিক ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনের শুভেচ্ছা মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ কবিতাঃ প্রণয় অর্ঘ্যে হৃদয় চাই! কবিতা: বঁধুয়া- কলমে: শিরিনা আক্তার ভোট বনাম নির্বাচন কবিতাঃ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক তারেক রহমান

কবিতাঃ জাতীয় সংসদ নির্বাচন

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

কবি এম শামছুল ইসলাম সুহেব
জগন্নাথপুর, সুনামগঞ্জ

আবার ফিরে আসলো দেশে
জাতীয় সংসদ নির্বাচন,
মন খুশিতে ভোট দেবে
দেশের সকল জনগণ!

প্রার্থী ছুটছে সবার দ্বারে
ভোট কামনা করে,
সালাম-আদাব জানায় গিয়ে
হাটে-মাঠে, ঘরে!

গ্রাম-শহরে সবখানেই খুব
নির্বাচনের ধুম,
ভোটের খোঁজে প্রার্থীদের তাই
নাই দু’চোখে ঘুম!

প্রার্থীর পক্ষে সমর্থকদের
তর্কাতর্কির লড়াই,
নিজের নেতা মহান বলে
চলছে কথার বড়াই!

কেউবা আবার বিপক্ষ প্রার্থীর
বের করছে দোষ-ত্রুটি,
দল পাল্টায় কেউ ক্ষণে ক্ষণে
খেয়ে চা-পান, রুটি!

যে যা-ই করো সবার কাছে
একটি আবদার ভাই,
সৎ, যোগ্য ব্যক্তিকে যেন
নেতা হিসেবে পাই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102