বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, বাড়তি সুবিধায় জামায়াত বহুমাত্রিক প্রতিভার অধিকারী প্রখ্যাত সাহিত্যিক ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনের শুভেচ্ছা মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ কবিতাঃ প্রণয় অর্ঘ্যে হৃদয় চাই! কবিতা: বঁধুয়া- কলমে: শিরিনা আক্তার ভোট বনাম নির্বাচন কবিতাঃ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক তারেক রহমান

মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ–শরণখোলা আসনে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলার ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আনসার সদস্যদের উপস্থিতি ও নিরাপত্তা তৎপরতায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ১১৭টি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাঠে থাকছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ, নিয়মিত পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। ৩টি জোনে দায়িত্ব পালন করছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও গ্রাম পুলিশও মোতায়েন রয়েছে।
প্রশাসন সূত্র জানায়, সাধারণ কেন্দ্রে ২ জন এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে ভোট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
বাগেরহাট-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জে ২ লাখ ৭৩ হাজার ৪৫০ এবং শরণখোলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩, পুরুষ ১ লাখ ৯১ হাজার ২১২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে বর্তমানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহানা আক্তার বলেন, ১১৭টি কেন্দ্রে ১ হাজার ৫২১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ সদস্যের দল মোতায়েন রয়েছে এবং মোট ৩১৮টি আগ্নেয়াস্ত্র নিরাপত্তার কাজে ব্যবহার হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত অস্ত্রধারী আনসার রাখা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন।
ভোটকে ঘিরে এলাকায় উৎসবমুখর আমেজের পাশাপাশি সতর্ক নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান। প্রশাসনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102