শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯ জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, ভোটার উপস্থিতি ও ভোট কাস্টিং তুলানামূলক কম কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ মানিকগঞ্জ-২ ভোট গ্রহন শেষ, চলছে গণনা সৈয়দপুরে বরের সাজে ভোটকেন্দ্রে যুবক: আগে ভোট, পরে বিয়ে ড. মোঃ বদরুল আলম সোহাগের ৪৫ তম জন্মদিনে বিশেষ উপহার খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে নওগাঁ-১ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

সৈয়দপুরে বরের সাজে ভোটকেন্দ্রে যুবক: আগে ভোট, পরে বিয়ে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

জীবনের অন্যতম আনন্দঘন দিন বিয়ের ব্যস্ততাকে পেছনে ফেলে নাগরিক দায়িত্ব পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। বিয়ের সাজে সরাসরি ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোটাধিকার প্রয়োগ করে আলোচনায় এসেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামিউলের বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনি বরযাত্রী হওয়ার পরিবর্তে সোজা চলে যান সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানে বিয়ের পোশাকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজের মূল্যবান ভোটটি প্রদান করেন তিনি।

সামিউল ইসলাম নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মঞ্জুরুল ইসলামের ছেলে। বিয়ের দিনেও ভোট দেওয়ার এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উপস্থিত অনেক ভোটারই বলছেন, তরুণ প্রজন্মের জন্য এটি দায়িত্বশীল নাগরিকত্বের এক শক্তিশালী বার্তা।

ভোট প্রদান শেষে সামিউল ইসলাম বলেন, “ভোট দেওয়া শুধু আমার অধিকার নয়, এটি আমার দায়িত্বও। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দিন হলেও আমি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে থাকতে চাইনি। তাই আমার কাছে সিদ্ধান্ত ছিল পরিষ্কার—আগে ভোট, পরে বিয়ে।”

ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদাহরণ নতুন প্রজন্মকে ভোটমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর বেশে সামিউলের ভোট দেওয়ার দৃশ্যটি উপস্থিত সবার নজর কেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102