শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯ জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, ভোটার উপস্থিতি ও ভোট কাস্টিং তুলানামূলক কম কিশোরগঞ্জ-৬ বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম পরিবারসহ ভোট কেন্দ্রে মত প্রকাশ মানিকগঞ্জ-২ ভোট গ্রহন শেষ, চলছে গণনা সৈয়দপুরে বরের সাজে ভোটকেন্দ্রে যুবক: আগে ভোট, পরে বিয়ে ড. মোঃ বদরুল আলম সোহাগের ৪৫ তম জন্মদিনে বিশেষ উপহার খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে নওগাঁ-১ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান ড. মোঃ বদরুল আলম সোহাগের জন্মদিনে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা কবিতাঃ নেতারা প্রতিশ্রুতি রাত পোহালে নির্বাচন, মানিকগঞ্জ-২ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম

জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, ভোটার উপস্থিতি ও ভোট কাস্টিং তুলানামূলক কম

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সকল জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তারা হলেন, ইসলামী ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন (তালা), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুস্তাক আহমদ (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ (ফুটবল)। এর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুস্তাক আহমদ (দেয়াল ঘড়ি)।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ছোট-খাটো অপ্রীতি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আটঘর, মোহাম্মদপুর সেরা, রসুলগঞ্জ বাজার, পাটলি মিনাজপুর, হবিবপুর, আবদুল তাহিদ, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই আলিয়া মাদ্রাসা, ভবানীপুর স্কুল, চিলাউড়া স্কুল, খাশিলা স্কুল, আটপাড়া স্কুল, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ও কাস্টিং ভোটের পরিমাণ তুলনামূলক কম। পরিস্থিতি মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন। এর মধ্যে স্বরূপচন্দ্র ও মডেল স্কুলে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের পক্ষপাত করার অভিযোগ করেন তালা প্রতীকের পক্ষে আবিবুল বারী আয়হান। এছাড়া ইকড়ছই কেন্দ্রে ধানের শীষের ২ কর্মীকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। এছাড়া উপজেলাজুড়ে আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দিন শেষে জগন্নাথপুরে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ধানের শীষ ও তালা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে ভোটার ও কর্মী-সমর্থকরা জানান। বাকিটা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102