
কলমেঃ এসকে আনোয়ার
মাহে রমজান এসো সকল রুগের ঔষধ হয়ে
শয়তান তাড়িয়ে মোমিনে পরিণত করো হৃদয়ে
নতুন সুর্য উদয় হোক, যাতনা যাক বহু দূরে
নব উষার আলো ছড়িয়ে পড়ুক জগৎ জুড়ে।
রমজানের রহমতে পরিপুর্ণ হোক সকল
রাহুর গ্রাস হয়ে যাক চিরতরে বেদখল
বড় বড় গজব একবারে হোক বিলুপ্তি
মাহে রমজানের উছিলায় আসুক মুক্তি।
মাহে রমজানের রহমতে ভেসে যাক ভুবন
আলোয় আলোয় জ্বলে উঠুক রাঙ্গা স্বপন
জুলুমবাজ অত্যাচারীর যেন হয় হেদায়াত
মানুষকে দান কর সুস্থ সবল নেক হায়াত।