শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

খুলনার মুন্সিপাড়ার মেয়ে রোক্সার রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

 

খুলনা প্রতিনিধি:

খুলনার মুন্সিপাড়ার মেয়ে রোক্সার রহমান আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় এসেছেন। তিনি খুলনার শেখ আজিজুর রহমান ও মোসাম্মৎ আনোয়ার রহমান দম্পতির সন্তান। রোক্সার রহমান একাধারে একজন সুপরিচিত কণ্ঠশিল্পী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হিসেবে দলের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।
রোক্সার রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জিয়া শিশু একাডেমির সহকারী পরিচালক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সাবেক সহ লোক সংগীত বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
একজন সাহসী রাজনৈতিক ব্যক্তি এবং কণ্ঠযোদ্ধা হিসেবে রোক্সার রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি তার কণ্ঠের মাধ্যমে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন এবং আন্দোলনের রাজপথে সক্রিয় থেকেছেন। বিশেষ করে ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দি জীবনে তার গাওয়া দে দে জেল ভেঙে দে গানটি সারা দেশে বিপুল সাড়া ফেলেছিল। এ ছাড়াও তিনি ধানের শীষের নির্বাচনী থিম সং এবং বিজয় হবে ইনশাআল্লাহ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করেছেন। সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে এবং আত্মগোপনে থেকেও দলের জন্য রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রোক্সার রহমান জানান যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি জাতীয় সংসদে নারীদের অধিকার রক্ষা এবং জনগণের সেবা করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102