
কলমে: শিরিনা আক্তার
লোভের অদ্ভুত মায়াজালে আজ
ঢেকে গেছে মানবতার আলো,
প্রযুক্তির ঝলমলে ব্যবহারে
মানুষ যেন ভুলে যায় ভালো।
স্বার্থের মোহে অন্ধ হয়ে
মানুষ আজ মানুষকে মারে,
ওখানে সেখানে জ্বলে ওঠে ক্রোধ
সহিংসতা ছড়িয়ে পড়ে দ্বারে দ্বারে।
প্রতিদিন যেন শুনি হাহাকার,
চারদিকে অন্যায়, অন্ধকার;
দিনের আলোতেও ভয় জাগে মনে।
নীরবে কাঁদে কত সংসার।
থমকে যেতে দিবো না আমরা কখনোই মানবতার পথ।
অন্যায়কে আর সহ্য নয়;
নারীর শক্তি, পুরুষের সাহস
মিলেমিশে গড়বো নতুন সময়।
হাতে হাত রেখে সবাই আজ
আলোয় ভরাবো এই পৃথিবী,
সাহসী কণ্ঠে বলবো আমরা—
পরাজয় মানব না কখনোই।