শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডোমারে ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের ৪ জন হাসপাতালে কলাম- ইরান বড্ড একা! কবি মাহমুদুল হাসান নিজামীর জানাজা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে কলকাতায় কাদেরী টাইমস ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনে কারিম কনফারেন্স ও দাওয়াতে ইফতার অনুষ্ঠিত জগন্নাথপুরে টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেঙে দেয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের সেই বিকল্প সেতু জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রসঙ্গ জাল সনদ এবং রাষ্ট্রের করণীয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সময়ের দর্পণ ও আমাদের বাংলাদেশ

কলাম- ইরান বড্ড একা!

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০ Time View

লেখক- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ইরান আমেরিকা যুদ্ধে এই মুহূর্তে “ইরান” একদম একা, কেউ নাই তার পাশে! সাতান্ন টা মুসলিম দেশ সবাই আমেরিকা ইসরায়েলের সাথে! ১৯৪৭ সালে বিশ্বের একমাত্র ধর্মের ভিত্তিতে অখন্ড ভারত ভাগ করা পাকিস্তান ও আমেরিকা ইসরায়েলের পাশে! বিশ্বের বড় আশা-ভরসার মুসলিম মোড়ল এরদোয়ানের তুরস্ক আমেরিকার ইসরায়েলের পাশে! আমেরিকার লাঠিয়াল বাহিনী ন্যাটো অবশ্যই আমেরিকার সাথে!

প্রিয় পাঠক, তা হলে আমরা কি কুরআনের মুসলমান, না-কি ক্ষমতায় যেতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহারকারী মুখোশের আড়ালে মার্কিন আমাদের ভগবান! একা ইরান কে যুদ্ধ করতে হচ্ছে প্রায় ৩৫ বছর ছয় হাজার নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মুদ্রাস্ফীতি সহ্য করে জনগণের অসন্তোষ সামলে সবগুলো মুসলিম দেশের সাথে! আমেরিকার আগ্রাসন ভেনিজুয়েলার মাদুরো থেকে ইরানের খামেনি! ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ৭ টা দেশে সামরিক অভিযানের নির্দেশ!

গত ১২ দিনের যুদ্ধে ইরান বুঝে যায় চীন রাশিয়া ব্যবসায়ী অংশীদার, ইরান যত কাহিল হবে অর্থনৈতিক দিক থেকে, ততই কম দামে চীন তেল পাবে, রাশিয়া অস্ত্র বিক্রি করতে পারবে, কেনা গোলাবারুদ পাবে কিন্তু তারা ইসরায়েলের আমেরিকার মত জমজ ভাই হবে না!

এদিকে বাকী মুসলমান দেশ ইরান কে অভিযোগ দিচ্ছে, কেন বাবা আমেরিকার সাথে টিক্কা দেয়া, কি দরকার ফিলিস্তিন স্বাধীন দেশ চাওয়া? আমরা চার ছয় বিবি নিয়ে কি সুন্দর খাট কাঁপাচ্ছি, তুমি না খেয়ে মিশাইল পরমাণু ইসলাম একসাথে ধরে রেখেছো, এটা বড় অন্যায়! ভূমধ্য সাগর তীরে গাঁজায় ডোনাল্ড ট্রাম্পের টুরিস্ট স্পট খায়েশ মিটতে কেন বাধ সাধো, ফিলিস্তিন তো মরতেই দুনিয়ায় এসেছে!

পাঠক, ২৫ বছর ইরানের সাথে বিশাল চুক্তির চীন, কিন্তু সামরিক জোট নয়, ছাতা যেমন রৌদ্র ঠেকায় কিন্তু ঝড় এলে কাজ দেয় না! চীন রাশিয়া ইরানের সাথে কৌশলগত ব্যবসায়িক সম্পর্কে জড়ানো কিন্তু ইসরায়েলের পাশে আমেরিকার মত নয়! ভারতের কাছে আমেরিকা ইরান আক্রমণ ঘাটি চাইলে মুখের উপর না করে দেয়া কোন ধর্মীয় টান নয়, মানবিক, রাজনৈতিক!
কাতার আমীরাত সৌদি আরব বাহরাইন কুয়েত পাকিস্তান তুরস্ক মরক্কো ধর্মীয় ভাই পাতালো না ইরানের সাথে বরং সাইপ্রাস ভারত অত্যান্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান আক্রমণে ঘাটি না দিয়ে!
বাংলাদেশ থেকে ইরান আক্রমণের ঘাটি চাইলে বাংলাদেশ সরকার কি সাইপ্রাসের মত অবস্থান নিতে পারবে না-কি কুয়েত কাতার আমীরাত সৌদি বাহরাইনের মত ঘাটি দিতে বাধ্য থাকবে, বিগত স্বৈরাচার সরকার ও তার পিতা শেখ মুজিব কখনও ফিলিস্তিন বিরুদ্ধে অবস্থান নেননি বরং ইসরায়েলের বাংলাদেশ কে দেয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করে ইরানের খামেনির মত মৃত্যু বরন করেছিলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102